ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীরী ভাষা শিখতে নিউ ইয়র্ক যাচ্ছেন আলিয়া

Link Copied!

আলিয়া ভাট

আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বলিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। ২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা দিয়ে বলিউড পা রাখা আলিয়া বর্তমানে জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছেন অনেককেই।
তবে এবার সিনেমার চরিত্রকে আরো ভালো করে বুঝতে আলিয়া ভর্তি হয়েছেন ‘বডি ল্যাঙ্গুয়েজ’ শেখার কোর্সে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সান্দার সিনেমার কাজে এই মুহূর্তে ব্যস্ত আলিয়া। কাজ শেষ হলেই আলিয়া পাড়ি জমাবেন নিউ ইয়র্কে। সেখানকার একটি বডি ল্যাঙ্গুয়েজ শেখার কোর্সে আলিয়া ইতিমধ্যে ভর্তি হয়েছেন।
চরিত্রের ভিন্নতায় কীভাবে পাল্টে যায় শরীরী ভাষা, কীভাবে তা আয়ত্ত করতে হয়, সে সবই শিখবেন আলিয়া। আর যেকোনো চরিত্রকে ভেতর থেকে বুঝে পর্দায় ফুটিয়ে তুলতে আলিয়াকে সাহায্য করবে এই কোর্স।
ক্যারিয়ারের শুরুতে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আলিয়ার কথাবার্তা জোক হয়ে ছড়িয়েছিল অনলাইনে। কিন্তু তার পর থেকে নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলেছেন আলিয়া। অভিনয়ের ক্ষেত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। সম্প্রতি জিতেছেন ফিল্মফেয়ারও। এবার এই কোর্স আলিয়াকে কোন নতুন রূপে বলিউডের সামনে হাজির করে, তা জানতে উৎসুক ভক্তরা।