ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তানিয়া হোসেনের ‘একটি গোলাপের মৃত্যু’

Link Copied!

তানিয়া হোসেন

তানিয়া হোসেন

বিনোদন ডেস্ক : শাকিল ও সাবরিনা বিয়ের পর একই বাসায় থাকে। বাবা-মায়ের অমতে বিয়ের পিঁড়িতে বসেছিল তারা। বিয়ের এক বছর পরও বাবা-মা মেনে নিতে পারেনি তাদের। কিন্তু বাবা-মার মন আজও কাঁদে মেয়েটির জন্য। এদিকে শাকিল ও সাবরিনা দুজন দুজনকে খুব ভালোবাসে।
এত ভালোবাসে যে শাকিল প্রতিদিন সাবরিনার জন্য গোলাপ ফুল নিয়ে আসে এবং চ্যালেঞ্জ করে বলে- ‘যেদিন তোমার জন্য ফুল আনব না মনে করবে আমার ভালোবাসা কমে গেছে।’ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কিছু দিন অতিবাহিত হতে না হতেই একদিন শাকিল ফুল না নিয়েই বাসায় আসে।
কিন্তু কথা ছিল প্রতিদিন ফুল নিয়ে আসার। তবে কি তাদের ভালোবাসা কমে গেল? নাকি ভালোবাসায় ফাটল ধরল। এমন গল্পের গাঁথুনিতে গড়ে উঠেছে নাটক একটি গোলাপের মৃত্যু। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুলফিকার হুসাইন সোহাগ।
নাটক সম্পর্কে পরিচালক বলেন, এই নাটকে মূল যে বিষয়কে স্পর্শ করতে চেষ্টা করা হয়েছে, তা হলো মানুষের বিবেক। ‘মানুষের বিবেকই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত ‘এই বাণীই প্রতিষ্ঠিত হয়েছে এই নাটকে।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহরিয়ার নাজিম জয়, তানিয়া হোসেন, ঝুনা চৌধুরী, মিলি মুন্সি, আহসানুল হক মিনু, সজিব আহমেদ, বুলবুল আহমেদ জয়, মুন্নি খন্দকার, দুর্জয় আনোয়ার, এম সি বিপ্লব, জয় রায়, শিশু শিল্পী মিম প্রমুখ ।
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে এ নাটকটি।

একটি গোলাপের মৃত্যু নাটকের দৃশ্য

একটি গোলাপের মৃত্যু নাটকের দৃশ্য