ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুধে স্নান করে সর্দিকাশিতে আক্রান্ত সানি লিওন

Link Copied!

এক পেহেলি লীলা সিনেমার দৃশ্যে সানি লিওন

এক পেহেলি লীলা সিনেমার দৃশ্যে সানি লিওন

বিনোদন ডেস্ক : এর মধ্যে সানি লিওনের এক পেহেলি লীলা সিনেমার ট্রেইলার ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। সিনেমার দৃশ্যে সানি লিওনের দুধস্নানের কিছু দৃশ্য দেখা গেছে। কিন্তু এর সাইডএফেক্টেও ভুগেছেন এ অভিনেত্রী। সর্দি-কাশি, গলা ধরা আর অ্যালার্জিতে ভুগছেন সানি।
সিনেমাটির জন্য এক-দুই লিটার নয় একশো লিটার দুধ ঢালা হয়েছে সানি লিওনের শরীরে। আর তাতেই সর্দি-কাশিতে আক্রান্ত এ অভিনেত্রী।
এক পেহেলি লীলা সিনেমায় সানি লিওনকে দেখা যাবে তিন রূপে। এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। তাই দেবীকে দুধ দিয়ে গোসলের দৃশ্য ধারণ করতে হয়েছে পরিচালককে। ভারতের রাজস্থানে কনকনে শীতে হয়েছে এ শুটিং। আর এ কনকনে ঠান্ডায় সানিকে দুধ স্নান করানো সমস্যা হয়ে পড়ছিল। পরে পরিচালক গরম জলে দুধে মিশিয়ে শুটিংয়ের কাজ শেষ করে। কিন্তু সানির অ্যালার্জি সমস্যা থাকায় কয়েকটা শটের পরেই সানি সে সমস্যায় পড়লেন। তবে সানি সব সমস্যার কথা ভুলে গিয়ে শুটিং চালিয়ে যান। পরিচালকও নিজের পছন্দমতো ফ্রেমবন্দি করেছেন সানির দুধ স্নানের দৃশ্য।
সিনেমাটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ববি খান। এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও কৃষ্ণা কুমার। সানি লিওনের পাশাপাশি সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় কছেন জয় ভানুশালী, রাজনীশ দাগ্গাল, রাহুল দেবসহ অনেকে। সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি ভারতে মুক্তি পাবে।