ঢাকাSunday , 10 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি হয়ে ফিরছেন নিপুণ-ইমন

Link Copied!

চিত্রনায়িকা নিপুণ আক্তার ও মামনুন ইমন দুজনই একসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করেছেন। একসঙ্গে সাংগঠনিক কার্যক্রমও চালাচ্ছেন। এমনকি একসাথে জুটি বেঁধে তারা ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ নামের দুটি ছবিতেও অভিনয় করেছেন।
এবার তারা বিজ্ঞাপনে জুটি হয়ে নতুন করে পর্দায় ফিরছেন। জানা গেছে, নরসিংদীতে সরিষার তেলের একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নিপুণ। তার সঙ্গে আছেন অভিনেতা ইমন।
অভিনেতা ইমন বলেন, ‘আজ (৯ এপ্রিল) সারাদিন শুটিং করবো। খুব ভালো লাগছে। নিপুণকে নিয়ে শুটিং করছি জেনে স্থানীয় বহু মানুষ আমাদের দেখতে আসছেন। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বাপী সাহা। মেকাপম্যান আছে মনির। আমরা সবাই নরসিংদীর মানুষ।
শুটিংও করছি আমার নিজের এলাকায়। এ কারণে নিজেদের প্রোডাকশন মনে হচ্ছে। আমরা সবাই খুব এনজয় করে কাজটি করছি।’ জানা গেছে, শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।