ঢাকাSunday , 3 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিণীতি বাদ, রণবীরের নায়িকা রাশমিকা

Link Copied!

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ঘোষণা করেছেন, ‘অ্যানিমেল’ সিনেমায় থাকছেন দক্ষিণ অভিনেত্রী রাশমিকা মান্দানা। পরিণীতি চোপড়ার বিদায়ের পর নির্মাতা রাশমিকাকে টিমে নিয়ে এসেছেন।
তিনি রণবীর কাপুরের বিপরীতে কাজ করবেন। এই ছবিতে আরও অভিনয় করবেন অনিল কাপুর, ববি দেওলসহ অনেকে।
গত বছর ‘অ্যানিমেল’ ছবির একটি ভিডিও প্রকাশ হয়। তাতে অভিনেতা অভিনেত্রীর নাম ছিল। সেখানে অভিনেত্রী হিসেবে তালিকায় ছিলেন পরিণীতি চোপড়া। তবে শিডিউলজনিত সমস্যায় তিনি এই ছবিটি থেকে সরে গেছেন।
সেই ভিডিও প্রকাশের সময় আভাস মিলেছিল, দর্শকের মধ্যে প্রত্যাশা জাগিয়েছে ছবিটি। এবার রণবীর-রাশমিকাকে কেন্দ্র করে সেই আগ্রহ আরও যেন বেড়েছে।
ক্রাইম ড্রামা ঘরানার সিনেমাটি ২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পাবে। তাই শিগগিরই সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক।