ঢাকাThursday , 24 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

Link Copied!

মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ আনসার হ্যান্ডবল দলকে ৩৭-৩০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ১২ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে সবগুলো খেলায় জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বিজিবি। ২০ মার্চ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। এতে বিজিবি ৩৭-৩০ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার হ্যান্ডবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান সর্বোচ্চ ১১টি গোল করে ও বিজিবির গোলরক্ষক নায়েক তারিকুর রহমান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।
এদিকে বাংলাদেশে হ্যান্ডবলের জন্মলগ্ন থেকে বিজিবি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে আসছে। ১৯৮৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিজিবি ২৯টি জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৮ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে রয়েছে বিজিবির ৯ জন খেলোয়াড়।