ঢাকাTuesday , 22 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পায়রা সেতু নির্মাণে বাংলাদেশ-দ. কোরিয়ার মধ্যে চুক্তি সই

Link Copied!

কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর ওপর সেতু নির্মাণে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তি সই করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর সেতু ভবনে কোরিয়ান সামহোয়ান করপোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি সই হয়।
রাজধানীর সেতু ভবনে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় মন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে পায়রা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের পায়রা নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতীক শিশুটির আবেদনে সাড়া দেওয়ার মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো, যা বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রায় এক হাজার ৭০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪২ কোটি টাকা।