ঢাকাWednesday , 16 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মদিনে সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার (১৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর এবং শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কুরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করতে আহ্বান জানানো হচ্ছে। এটি বাস্তবায়নে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।