ঢাকাWednesday , 16 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যু নিয়ে ল্যানসেটের প্রতিবেদন উদ্ভট: স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

করোনায় ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশে বাড়তি চার লাখ ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের প্রকাশিত এমন প্রতিবেদনকে উদ্ভট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভায় তিনি এ মন্তব্য করেন। গত বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করে ল্যানসেট।
এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো মৃত্যু কিন্তু লুকানো যায় না। সবই রেকর্ডেড বাংলাদেশে। যেখানে এত ঘনবসতি সেখানে এত মৃত্যু কেউ লুকাতে পারবে না। কাজেই এটা কেউ যদি বলে এটা তার কথা। উদ্ভট কথা হলে এই বিষয়ে আমাদের কিছু বলার নাই। এই বিষয়ে আমরা একটা রিজেন্ডার দিয়ে দিচ্ছি।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় জার্নালটি জানিয়েছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বছরে বাংলাদেশে করোনায় মোট মারা গেছেন চার লাখ ১৩ হাজার জন। কিন্তু সরকারি হিসাবে এ সংখ্যা দেখানো হয়েছে ২৮ হাজার ১০০ জন।