ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জানতাম গোল আসবেই’

Link Copied!

Luis-Suarezস্পোর্টস ডেস্ক : রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বার্সাতে তার আগমন। কিন্তু অ্যানফিল্ডের গোলমেশিন ন্যু ক্যাম্পে ম্লান। ভালো খেললেও গোল যেন সোনার হরিণ। অথচ গত মৌসুমে ৩১ গোল করে তিনিই ছিলেন ইংলিশ লিগের টপ স্কোরার।
কী হলো লুইস সুয়ারেজের? বার্সেলোনার হয়ে মেসি-নেইমারের ভিড়ে কি গোল করা ভুলে গেলেন উরুগুয়েন এই তারকা ফরোয়ার্ড? সমালোচনা উঠছেই। তবে এরই ফাঁকে রোববার রাতে বার্সেলোনার হয়ে লা লিগায় একটি গোলের দেখা পেয়েছেন সুয়ারেজ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে বার্সাও জিতেছে ৫-২ গোলে। লিগে সুয়ারেজের এই গোল অনেকদিন পর। সব মিলিয়ে লা লিগায় ১২ ম্যাচে এটি তার তৃতীয় গোল। সব ধরনের প্রতিযোগিতায় বার্সার জার্সিতে ১৮ ম্যাচে ছয় গোল সম্বল সুয়ারেজের।
বিলবাওয়ের সঙ্গে ম্যাচ জেতার পর অবশ্য আত্ববিশ্বাসী সুয়ারেজকেই দেখা গেছে। গোল আসবেই এমন বিশ্বাস নাকি তার ছিল। তবে এমন চিন্তায় তিনি কখনো নার্ভাস হননি। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আমি কখনোই স্নায়ুচাপে ছিলাম না, তবে দলকে কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে ভাবতাম সময়’।
তিনি আরও বলেন, ‘আমি আত্ম-সমালোচনা করতে পারি। যখন বাজে খেলি, তখন বেশ রেগে যাই। তবে আমি জানতাম গোল আসবেই। কারণ আমার পাশে আছে আমার টিম সতীর্থ ও আমার পরিবার।’
শেষটায় প্রশংসা করেছেন দুই সতীর্থকে নিয়ে। বলেছেন, ‘লিওনেল মেসি ও নেইমারে মতো তারকাদের সঙ্গে খেলাও বেশ সন্তুষ্টির।’