ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বটতলী থেকে শাটল ট্রেন চালুর দাবি ছাত্র ফেডারেশনের

Link Copied!

Chatra Fedaretionচবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন বটতলী স্টেশন থেকে চালুর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র ফেডারশন চবি শাখা।
সোমবার বেলা ১২টার দিকে চাকসু ভবনের সাংবাদিক সমিতির কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক অংসাই ম্যা মারমা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবেন না। শাটল ট্রেন বটতলী পর্যন্ত যাওয়ার দাবিতে আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এলেও এ ব্যাপারে প্রশাসন কর্ণপাত করছে না। এতে আমাদের ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেছে, এবার আমরা ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।’
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘যৌক্তিক আন্দোলন দমন করার লক্ষ্যে পূর্বের মতো ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু আমরা নিষেধাজ্ঞা ভাঙ্গতে পারি, আমাদের অতীত ইতিহাস তাই বলে। অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নিন।’
ছাত্র ফেডারেশনের দাবিগুলো হচ্ছে-অনতিবিলম্বে শাটল ট্রেন স্থায়ীভাবে বটতলী স্টেশন থেকে চালু করতে হবে, বগিবৃদ্ধি ও লাইন সংস্কার করতে হবে এবং ছাত্রবাস চালু করতে হবে।
সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ, সাধারণ সম্পাদক বিকুল তাজিম, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ও দপ্তর সম্পাদক অংসাইম্যা মারমাসহ প্রমুখ।