ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ককটেল ফাটিয়ে পালানোর সময় ২ ছাত্র আটক

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে র‌্যাব। এসময় তারা গণপিটুনির শিকার হন।
সোমবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র হাসানুর রহমান (২৫) ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র শাহাদত হোসেন শুভ।
হাসানুর রহমান এফ রহমান হলের ৫০৫ নং কক্ষে থাকেন।
জানা গেছে, সোমবার সকাল নয়টায় জগন্নাথ হল ও শহিদ মিনারের মাঝামাঝি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় র‌্যাব-১০ এর সদস্যরা জনতার সহযোগিতায় তাদের আটক করেন। এসময় তাদেরকে গণপিটুনিও দেয় জনতা। এতে সামান্য আহত হন তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদরে নিয়ে যায় র‌্যাব।