ঢাকাSunday , 8 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
৩-২ গোলে হেরে গেলো বাংলাদেশ

Link Copied!

bangabanduস্পোর্টস ডেস্ক : একবারে শেষ মুহুর্তে বাংলাদেশের সর্বনাশটি করে দিলেন মলয়েশিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ ফাইজাত। কর্নার কিক থেকে ভেসে আসা বলে অসাধারণ এক হেডে বাংলাদেশের জালে বল জড়িয়ে দিলেন তিনি। ৯০+২ মিনিটে এসে ফাইজাতের এই গোলেই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ৩-২ গোলের ব্যবধানে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোটা আর জেতা হলো না মামুনুলদের।
৪০ মিনিটের মধ্যে দুই গোল হজম। হতাশায় ছিল বাংলাদশের সমর্থকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার প্রত্যাশার পারদ তুঙ্গে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এই মুহুর্তে ২-২ গোলে সমতা এনেছে মামুনুল শিবির।
বঙ্গবন্ধু  স্টেডিয়ামে চলছে শিরোপা জয়ের লড়াই। ৩২ মিনিটেই প্রথম গোল পায় মালয়েশিয়া। গোলটি ছিল অসাধারণ। দুর্দান্ত এক ফ্রি কিকে বাংলাদেশের জাল কাঁপান মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল। নয়নকাড়া এই ডিফেন্ডারের বাকানো শট অনেক উপরে লাফ দিয়েও রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক শহিদুল। এর আট মিনিটের ব্যবধানে মালয়েশিয়া লিড নেয় ২-০ গোলে। বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে এই গোলটি করেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভোুত খেলোয়াড় কুমারান।
তবে দ্বিতীয়ার্ধে পুরোদমে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ৪৯ মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোল শোধ করেন দেশ সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এর মিনিট পাচেক পর ডিফেন্ডার ইয়াসিন খানের ঝলক। তার দুর্দান্ত হেডে ম্যাচে ২-২ ব্যবধানে সমতা আনে বাংলাদেশ। এরপর ৯০+২ মিনিটেই মালয়েশিয়ার জয়সূচক গোল।