বিনোদন ডেস্ক : ইমরানের সুর এবং সংগীতে এবং রবিউল ইসলাম জীবনের কথায় লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হল নবাগতা কণ্ঠশিল্পী ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রকাশনা উৎসবের মাধ্যমে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, আনজাম মাসুদ, আশরাফুল আলম খোকন, জাহিদ আকবর, কৌশিক হোসেইন তাপস, জুয়েল মরশেদ, ইবরার টিপু, বাসুদেব ঘোষ, লেজার ভিশনের কর্ণধার আরিফুর রহমান, মাঝারুল ইসলাম সহ মিডিয়াঙ্গনের অনেক পরিচিত মুখ।
অ্যালবাম প্রকাশের সঙ্গে এদিন প্রকাশিত হয় অ্যালবামের ‘তুমি চোখ মেলে তাকালে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফজলে রাব্বি। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ এবং তৃণা।
উল্লেখ্য, ৩ টি দ্বৈত গান সহ ১০ টি গান দিয়ে সাজানো হয়েছে ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’।

