আবুল হায়াত বাচ্চু সাভার, : গতকাল শনিবার রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাজিরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এদিন সকালে কুচকাওয়াজের মধ্যমে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁন।
বিকেলে প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সাংসদ ডাঃ এনামুর রহমানের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক মুন্সী। এ সময় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাহাদ পারভেজ বসুনিয়া, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়া মেনজিস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, বিশিষ্ট শিল্পপতি ও অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু শহীদ ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন খান, থানা ছাত্রলীগের আহ্বায়ক ও ধামসোনা ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ মইনুল ইসলাম ভুইয়া, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন খন্দকার। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লের প্রশংসা করেন এবং বলেন আজকের ছাত্র ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত, তাই বর্তমান দেশের নাশকতার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে, তবেই এ দেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।

