ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩
আজীবন সম্মাননায় কবরী, শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী

Link Copied!

Kobori-Mousumiবিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এবারও ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’ প্রদানের লক্ষ্যে প্রাথমিক মনোয়নপ্রাপ্তদের নাম চূড়ান্ত করেছে পুরস্কার প্রদানের জন্য গঠিত জুরি বোর্ড। এতে আজীবন সম্মাননা পুরস্কারের জন্যে মনোনয়ন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী। এছাড়া ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের জন্যে প্রধান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন চিত্র নায়িকা মৌসুমী। তবে প্রাথমিক তালিকাটি এখনও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’তে আরও মনোনয়ন পেয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ (প্রযোজক ফরিদুর রেজা সাগর), শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রেহানা জলি (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস (আমি নিঃস্ব হয়ে যাবো) এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক এ কে আজাদ (মৃত্তিকা মায়া)। এছাড়া শ্রেষ্ঠ গায়িকা হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন যৌথভাবে পুরস্কার পেতে পারেন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই তথ্য বিবরণীর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।