ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরস্কৃত দম্পতি

Link Copied!

Sabaবিনোদন ডেস্ক : ১ থেকে ৫ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে পুরস্কৃত হয়েছেন মুরাদ পারভেজ ও সোহানা সাবা দম্পতি। উৎসবে প্রদর্শিত ‘বৃহন্নলা’ ছবিটি পরিচালনার জন্য ‘বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে’ অ্যাওয়ার্ড পান মুরাদ পারভেজ। আর একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সোহানা সাবা। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়পুরের গোলতা সিনেমা হলে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
উৎসবে সপ্তম আসরে শতাধিক দেশের ১৫৮টি চলচ্চিত্র স্থান পায়। সেখান থেকে প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য মাত্র ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়, যার মধ্যে একটি ‘বৃহন্নলা’। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে অংশ নেয় ভারত, যুক্তরাজ্য, স্পেন, বেলজিয়াম, সুইডেন, অস্ট্রেলিয়া, ডেনমার্কসহ আরও বিভিন্ন দেশের ছবি।
উল্লেখ্য, ২০০৮ সালে লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবে ‘চন্দ্রগ্রহণ’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছিলেন মুরাদ পারভেজ। ‘বৃহন্নলা’ ছবিটি ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।