ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চলবে: পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১০ সালে সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।যা এখনো শেষ হয়নি। গত এক যুগে ১২ কিলোমিটার রাস্তার কাজও হয়নি।সংশ্লিষ্টদের জন্য এটি লজ্জার বিষয়। সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতার জন্য রিজাইন দেয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে যখন পার্ক আসেন তখন তিনি আইন করেন একটা প্রকল্পের জন্য একজনই পরিচালক থাকবেন। এক ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক হবেন না। সময় মতো এই পরিচালক তার প্রকল্প বাস্তবায়ন করতে পারলে প্রমোটেড হবেন, আর ব্যর্থ হলে প্রয়োজনে তাকে চাকরি থেকে বের করে দেয়া হবে। এ আইন বাস্তবায়নের ফলে দক্ষিণ কোরিয়া এখন মডেল। অথচ তারা আমাদের চেয়ে গরিব দেশ ছিল।
তিনি বলেন, এখন সময় এসেছে আমাদেরও এরকম চিন্তা-ভাবনা করার। প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে। কারণ জনগণের কাছে আমরা উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের ব্যাপারে কোনো গাফিলতি গ্রহণযোগ্য নয়।