
পাট বিজ্ঞানী মো. নাসিমুল গনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি ঢাবি’র ৪৯তম সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘Impact of Poultry Litter on Soil Properties and Production of Jute’ শীর্ষক বিষয়ে গবেষণার জন্য তাকে এ ডিগ্রী প্রদান করেন। গবেষকদের মতে, বাংলাদেশের পোল্ট্রি শিল্প এবং মৃত্তিকার গুণগত মানোন্নয়সহ পাটের উৎপাদন বৃদ্ধিতে তার গবেষণা বিশেষ অবদান রাখবে।
নাসিমুল গনি বর্তমানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তার পিতা মো. আতিকুল্লাহ ঢালী বিসিএস শিক্ষা ক্যাডারের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ড. মোঃ নাসিমুল গনিকে অভিনন্দন জানিয়েছে।

