ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শ্যামলী এলাকায় রসের ফোঁটা সুইটস অ্যান্ড বেকারিকে ফার্মেমেন্টেড মিল্ক (দই) পণ্য বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া তাজমহল রোডে তাজ কিচেনকে পাউরুটি (মিল্ক), বিস্কুট (টোস্ট, ড্রাই কেক, সল্টেড) পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান অংশগ্রহণ করেন।