ঢাকা জেলা এলজিইডি’র নতুন নির্বাহী প্রকৌশলী জি.এম মুজিবর রহমান গত ২৭ সেপ্টেম্বর যোগদান করেছেন। এখানে যোগদানের পূর্বে তিনি বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন জি.এম মুজিবর রহমান ১৯৯৫ সালে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি ঝিনাইদহ জেলায় সহকারী প্রকৌশলী, গোপালগঞ্জ জেলার মুকসেদপুরে উপজেলা প্রকৌশলী, সাতক্ষীরা জেলার সদর উপজেলা প্রকৌশলী, সাতক্ষীরা জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী, বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া এলজিইডি সদর দপ্তরের মিউনিসিপাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএমপি) উপ-প্রকল্প পরিচালক এবং চাঁদপুর জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

