ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জেলা রেজিস্ট্রারের মা’র ইন্তেকাল

Link Copied!

ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহারের পরম মমতাময়ী ‘মা’ বার্ধক্যজনিত কারণে গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাযা শেষে কেরানীগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, নাতি-নাতনী, শুভাকাক্সক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক, মহাসচিব ও ঢাকা সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার মো. জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ও রূপগঞ্জের সাব রেজিস্ট্রার এস.এম শফিউল বারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা এক শোক বার্তায় মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি জোবায়ের আহমেদও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।