ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ সপ্তাহে দুই ছবি

Link Copied!

Filmবিনোদন ডেস্ক : সপ্তাহ ঘুরে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছেন নতুন দুটি চলচ্চিত্র। একটি সাফি উদ্দিন সাফির বিগ ব্রাদার, অপরটি অনিমেষ আইচের জিরো ডিগ্রি।
বিগ ব্রাদার
সাফি উদ্দিন সাফির পরিচালনায় শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বিগ ব্রাদার’ ছবিটি । উইনার ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি মাহি-শিপন জুটির দ্বিতীয় ছবি। এতে আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, প্রবীর মিত্র, ড্যানি সিডাক, রেবেকা, বিপাশা প্রমুখ। ছবির সবগুলো গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। এছাড়া সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও অদিত। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান, কনা, শারমিন রমা, দোলা, কিশোর ও হাসিব।
জিরো ডিগ্রী
শুক্রবার প্রেক্ষাগৃহগুলোতে আসছে অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রি’ ছবিটি। প্লে প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই ছবিতে জুটি বেঁধেছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান। এছাড়া আরো রয়েছেন রুহী, তারিক আনাম খান, ইরেশ যাকের, টেলি সামাদ, রাব্বি, জায়িদ প্রমুখ। ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও ভুপেন হাজারিকার গান রয়েছে। অন্যগানগুলো লিখেছেন অনিমেষ আইচ নিজেই। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, জেমস, ন্যান্সি, প্রীতম, সন্ধি প্রমুখ।