ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে ৫ দিনব্যাপী নতুন ব্যবসা তৈরি বিষয়ক প্রশিক্ষণ চলছে

Link Copied!

ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে এবং উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর সহায়তায় কুমিল্লা জেলায় ২৬-৩০ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী নতুন ব্যবসা তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে ব্যবসা পরিকল্পনার গুরুত্বপূর্ণ ৪টি অংশ বিপণন, উৎপাদন ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনার ধারণা দেয়া হয় প্রশিক্ষণার্থীদের।

প্রশিক্ষণে কুমিল্লা জেলার ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। ৫ দিনের আলোচ্য প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নতুন ব্যবসা তৈরি বিষয়ক একটি স্পষ্ট ও বিস্তারিত ধারণা লাভ করবেন।