মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেয়ার বিষয়ে দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তার ব্যাখ্যা সন্তোষজনক নয় উল্লেখ করে আগামী ২৪ অক্টোবরের মধ্যে তাদের ফের আদালতে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে বিচারকদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আব্দুল আলিম মিয়া জুয়েল।
আদালতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিচারকরা ট্রেনিংয়ে থাকার কারণে ওইদিন যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। পরে আদালত তাদের পুনরায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

