ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ‘নারী উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং’ অনুষ্ঠান অনুষ্ঠিত

Link Copied!

প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় রাজশাহী’র নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ২০২১ (মঙ্গলবার) পর্যটন মোটেল রাজশাহীতে ‘নারী উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং’ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের মহাব্যবস্থাপক মো. মাহতাব উদ্দিন।

অনুষ্ঠানে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ গ্রহণে আগ্রহী প্রায় ৫০ জন উদ্যোক্তা এবং ফাউন্ডেশনের অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।