ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শতাব্দী এবার চুলকানি বাবা

Link Copied!

Wadudবিনোদন ডেস্ক :  জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ এবার চুলকানি বাবা নাম ধারণ করে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ইজাজ আহমেদের রচনায় ও মুমতাসির রিপনের পরিচালনায় ধারাবাহিক এই নাটকটির নাম ‘কাছাকাছি’।
নাটকটির গল্পে দেখা যাবে, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার ও মঈন আহমেদ একটি বাসায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে থাকেন। সেই এলকার মাস্তান ঘরানার বড় ভাই সাজু খাদেম। যার সঙ্গে এই তিন ব্যাচেলরের একটা সমস্যার সৃষ্টি হয়। ঘটনাচক্রে শতাব্দী ওয়াদুদ টুকটাক অভিনয়ের চেষ্টা করেন। এ কারণে দুই বন্ধুর পরামর্শে শতাব্দী দরবেশের বেশ ধারণ করে সেই বড় ভাইকে জব্দ করতে যান। সাজু খাদেমের কাছে নিজেকে চুলকানি বাবা হিসেবে পরিচয় দেন শতাব্দী।
এ প্রসঙ্গে শতাব্দী বলেন, ‘এটি একটি কমেডিধর্মী নাটক। এখানে ঘটনাচক্রে আমি চুলকানি বাবা সেজে সাজু খাদেমকে জব্দ করতে যাই।’
সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘কাছাকাছি’ নাকটির শ্যুটিং শুরু হয়েছে। প্রথম ধাপে ১৩ পর্বের শ্যুটিং শেষ করা হবে। নাটকটি একটি স্যাটেলাইট টেলিভশন চ্যানেলে শিগগিরই প্রচার হবে।