নিজস্ব প্রতিবেদক : ভালোবেসে বিয়ে করে ছিলেন শিল্পী জুটি তিন্নি ও হিল্লোল। কিন্তু নানা কারণে তাদের মধ্যে এখন বিচ্ছেদ চলছে। তাই বলে সন্তানের জন্মদিনে বাবা-মা এক হবেন না তা কি হয়? তাই একমাত্র মেয়ে ওয়ারিসা আদনানের জন্মদিনে তিন্নির বাড়িতে হাজির হয়েছিলেন হিল্লোল।
এ প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘ওয়ারিসা এবার ছয় বছরে পা দিলো। তাই ওদের (তিন্নি’র) বাসায় গিয়েছিলাম জন্মদিন পালন করতে। এ সময় আমার সঙ্গে আমার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।’
বলে রাখা ভালো প্রায় ৬ মাস পর সন্তানকে কাছে পেয়েছিলেন হিল্লোল।

