ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু গোল্ড কাপ
সিলেট অধ্যায়ের পর্দা নামছে আজ

Link Copied!

Shyletসিলেট প্রতিনিধি : সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন হয়েছিল গত ২৯ জানুয়ারি। দর্শকপূর্ণ স্টেডিয়ামে সেদিন বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হেরে হতাশ করেছিলেন সিলেটের দর্শকদের। ফুটবল পাগল সিলেটের হাজারো দর্শকদেরকে পরাজয়ের বিস্বাদ নিয়েই ছাড়তে হয়েছিল স্টেডিয়াম। সিলেটে এরপর অনুষ্ঠিত হয়েছে ফিফা’র স্বীকৃতিপ্রাপ্ত এই টূর্নামেন্টের গ্রুপ পর্বের আরো দুটি ম্যাচ। টিকেট নিয়ে অব্যবস্থাপনা, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দর্শকদের সাড়া কম ছিল না। তবে আজকের ম্যাচের মাহাত্মটাই অন্যরকম।
ফাইনালের ওঠার দৌড়ে মালয়েশিয়া-সিঙ্গাপুর আজ মুখোমুখি হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে। বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের সমাপ্তির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কাপের সিলেট অধ্যায়ের পর্দা নামছে।
প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যাশাই ব্যক্ত করেছেন উভয় দলের কোচ, অধিনায়করা। এদিকে আজকের জন্য অন্তত সিলেটে হরতাল-অবরোধ শিথিল করার আহবান জানিয়েছে জেলা ফুটবল সংস্থার (ডিএফএ) সভাপতি মাহী উদ্দিন সেলিম।
গত বছরের ২৯ আগস্ট নেপাল-বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হয়েছিল সিলেট। উন্মাতাল দর্শকস্রোতে সেদিন ভেসে গিয়েছিল সিলেট জেলা স্টেডিয়াম। গ্যালারি উপচেপড়া দর্শকস্রোত গড়িয়েছিল মাঠের ভেতরও। সেদিনকার সেই ম্যাচে সিলেটের মানুষের ফুটবলপ্রেম দেখে অভিভূত হয়েছিলেন বাফুফে কর্মকর্তারা।
নিয়মিত আন্তর্জাতিক ফুটবলের জন্য মূলতঃ সেদিনই উন্মুক্ত হয় সিলেটের দ্বার। তারই ধারবাহিকতায় ৬টি দেশের অংশগ্রহণে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য অনেকটা ‘বিনা প্রতিদ্বন্ধীতায়’ সিলেটকে ভেন্যু নির্ধারণ করা হয়। এর পেছনে স্বয়ং প্রধানমন্ত্রীর আগ্রহও কাজ করেছে।
প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত কোনোও আন্তর্জাতিক ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন হয় গত ২৯ জানুয়ারি। রাজনৈতিক প্রতিকূল পরিবেশ ও হরতালের মধ্যেও বাংলাদেশ-মালয়েশিয়ার উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে সিলেট জেলা স্টেডিয়ামে সেদিন উপস্থিত হন প্রায় ২০ হাজার দর্শক। সেই দর্শকস্রোতের নিরঙ্কুশ সমর্থন সত্ত্বেও ওইদিন হেরে বসেন মামুনুল-এমিলিরা। মনোবেদনা নিয়েই মাঠ ছাড়েন দর্শকরা।
এরপর সিলেটে অনুষ্ঠিত সিঙ্গাপুর-থাইল্যান্ড এবং মালয়েশিয়া-শ্রীলংকার মধ্যকার ম্যাচগুলোতে স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হয়নি। এর পেছনে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের হেরে যাওয়া, সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠান আর টিকেট বিক্রি নিয়ে অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সিলেটের ফুটবলপ্রেমীরা।
বঙ্গবন্ধু কাপের আজকের মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যকার প্রথম সেমিফাইনালেও দর্শক উপস্থিতি নিয়ে আশাবাদী নন স্বয়ং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহী উদ্দিন সেলিম। এ ম্যাচের জন্য গতকাল পর্যন্ত ২০ ভাগ টিকেট বিক্রি হয়েছে বলে জানান তিনি। তবে টিকেট বিক্রি না হওয়ার জন্য তিনি হরতাল-অবরোধকেই দায়ী করেন এবং আজকের জন্য হলেও সিলেটে হরতাল-অবরোধ শিথিল করার আহবান জানান।
সিলেটে ফুটবলে যে জোয়ার রয়েছে, সেই জোয়ারকে ধরে রাখতে সিলেট জেলা স্টেডিয়ামকে পুরোপুরিভাবে ফুটবলকে দিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানান তিনি।