ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫
৭ লাখ ৫০ হাজার টিকিট শেষ

Link Copied!

ticketস্পোর্টস ডেস্ক : আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে খুব দ্রুত গতিতে।
১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার ৯ দিন আগে ইতোমধ্যেই ৭ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। আয়োজকদের আশা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য মহাযজ্ঞে কমপক্ষে দশ লাখ টিকিট বিক্রি হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আইসিসির ওই সূত্র থেকে আরো জানা গেছে তিনটি ম্যাচের টিকিট সম্পূর্ন বিক্রি হয়ে গেছে। এর একটি হলো ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছর উপমহাদেশীয় দুই দলের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। ১৫ ফেব্রুয়ারি দল দুটি মুখোমুখি হবে। এছাড়া নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ও ব্লাক ক্যাপসদের আরেকটি ম্যাচের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গেছে।
ধুম গতিতে বিক্রি চলছে ওয়াকায় ভারত-উইন্ডিজ, এসসিজিতে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, এমসিজিতে দক্ষিণ আফ্রিকা-ভারত, অ্যাডিলেড ওভালের কোয়ার্টার ফাইনাল, এসসিজির সেমিফাইনাল ও এমসিজির ফাইনালের টিকিট। তবে তিনটি ম্যাচের টিকিট এখনো অনেক বিক্রি বাকি আছে বলেও জানা যায়। তবে কোন তিনটি ম্যাচ সেটি নিশ্চিত করে জানা যায়নি।