ঢাকাThursday , 23 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে এলো আরও ৫০ লাখ সিনোফার্মের টিকা

Link Copied!

আরও ৫০ লাখ ডোজ সিনোফার্মের টিকার চালান দেশে পৌঁছেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছায়।
বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।
এছাড়া বুধবার পর্যন্ত টিকার নিতে আগ্রহী মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেন।