নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে একজন এডিসি এবং বাকি দশজন এসি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রতন কৃষ্ণ নাথকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রফেশনাল স্টার্ন্ডাড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ ইমরুলকে সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), মো. হালিমুল হারুনকে সহকারী পুলিশ কমিশনার (সচিবালয় নিরাপত্তা), মো. হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতোয়ালি), সৌম্য শেখর পালকে সহকারী পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট), এস. এম হাসান সিদ্দিকীকে সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং), মো. আরিফুল হোসেইন তুহিনকে সহকারী পুলিশ কমিশনার (সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ), মো. মনিরুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার), গোর্কি চৌধুরীকে সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন), তরিকুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি) এবং কপিল দেব গাইনকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

