ঢাকাWednesday , 15 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে আটে মোস্তাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে দুর্দান্ত ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর সেটার পুরষ্কারই পেলেন তিনি। টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগিয়ে এসেছেন এই টাইগার পেসার। এখন অবস্থান করছেন বোলিংয়ের র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেট নিতেও পিছিয়ে ছিলেন না মোস্তাফিজ। তারই ফলস্বরুপ এক লাফে ২০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি।
সদ্য শেষ হওয়া সিরিজে এবার কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। নিউজিল্যান্ডের বিপক্ষেও বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন বাহাতি এই পেসার। মাত্র চার ম্যাচ খেলে ১১ গড়ে নিয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ আটটি উইকেট। তার প্রতিদান ইতোমধ্যে পেয়ে গেলেন ফিজ। ক্রিকেটেরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চলতি মাসে র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে। সেই তথ্য মতে, টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট এখন ৬২৬। এদিকে ৬১১ রেটিং নিয়ে মোস্তাফিজের পরে নয় নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তাব্রিজ শামসি। বরাবরের মতোই দুইয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং তিনে রশিদ খান।