ঢাকাMonday , 13 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুঞ্জন নয়, রাকিবকেই বিয়ে করলেন মাহি

দৈনিক পাঞ্জেরী
September 13, 2021 10:17 am
Link Copied!

বিয়ের আসরে মাহি। ছবি: ফেসবুক থেকে

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের জুন মাসে গুজব ছড়ায়- রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। শোনা যায় গোপনে রাকিবকে বিয়েও করেছেন তিনি।
ওই সময় পুরো গাজীপুরে এ সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা হয়। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়। তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মাহি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। নিজেই ঘোষণা দিয়ে জানালেন, সেই রাকিব সরকারকে বিয়ে করেছেন।
মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩ সেপ্টেম্বর।
নায়িকা তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
এর আগে মাহমুদ পারভেজ অপু নামে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরে তাদের ডিভোর্স হয়।