ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একজন নৃত্যশিল্পী এবং…

Link Copied!

Chandniবিনোদন ডেস্ক : মাঝখানের অনেকগুলো বছর টেলিভিশনের পর্দায় অনুপস্থিত ছিলেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী চাঁদনী। মাঝে মধ্যে নাচের অনুষ্ঠানে তার দেখা পাওয়া গেলেও অভিনয় থেকে দূরেই ছিলেন। তবে তার শুভানুধ্যায়ীদের জন্য সুখবর, ফিরছেন চাঁদনী।
নিজেকে অভিনেত্রী নয়, নৃত্যশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী। ‘আমার প্রথম পরিচয় আমি নৃত্যশিল্পী। প্রায় তিন বছর আমি অভিনয় করিনি। সংসার, ব্যক্তিগত বিভিন্ন বিষয়, চিকিৎসা- বিভিন্ন কারনেই আমি নাটক থেকে দূরে ছিলাম। কিন্তু নাচ ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়।’- বলেন চাঁদনী।
নিজের দল সৃষ্টি কালচারাল সেন্টার প্রযোজিত সকল অনুষ্ঠানেরই তার সরব অংশগ্রহণ। আগামী ১৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে আলী বাবা চল্লিশ চোরের কাহিনী অবলম্বনে নৃত্যনাট্য বাঁদী বান্দার রূপকথা। নিজদলের এ নৃত্যনাট্যে অংশ নেননি চাঁদনী। কারণ হিসেবে তিনি বলেন, ‘যখন নৃত্যনাট্যের কাস্টিং হয়, তখন আমি আমেরিকায়। আর যারা কষ্ট করে রিহার্সেল করে মঞ্চে এনেছে নৃত্যনাট্যটি, তাদের কাউকে কেন আমি রিপ্লেস করবো? আর মঞ্চে অংশ নেওয়াটা মূল কথা নয়, আমি আমার দলের সঙ্গে সর্বক্ষণই আছি।’
তবে সৃষ্টির সঙ্গেই গতমাসে নেপালে অনুষ্ঠান করে এলেন তিনি। ৪ ফেব্রুয়ারি আরটিভিতে কবিরুল ইসলাম রতনের সঙ্গে লাইভ একটি নাচের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চাঁদনী। এ তো গেল নাচ, আর অভিনয়?
‘বিটিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি আমি। ২১শে ফেব্রুয়ারির বিশেষ একটি নাটকেও অভিনয় করেছি। পারভেজ আমিনের পরিচালনায় বিমূর্ত সংলাপ নাটকে আমি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছি যেখানে আমি খুব চেষ্টা করি কথা বলতে। আমার ভাই রওনক হাসান আমার মুখে কথা ফোটাতে আপ্রাণ চেষ্টা করে। এছাড়া গত ঈদে চ্যানেল আইতে লাভলু ভাইয়ের ডোন্ট মাইন্ড আব্বা নাটকে ছিলাম আমি এবং মোশাররফ ভাই। নাটকে কাজ করতামই না, এখন কম বেশি হলেও করছি। আশা করছি দেশে থাকলে আবারও অভিনয়ে নিয়মিত হবো’- নিজের কথা এবং আশাবাদ এভাবেই প্রকাশ করেন গুণী নৃত্যশিল্প ও অভিনেত্রী চাঁদনী।