ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিদার ডেজার্ট ডান্স

Link Copied!

Fridaবিনোদন ডেস্ক : মু্ক্তি পেল ফ্রিদা পিন্টো অভিনীত হলিউড ছবি ডেজার্ট ডান্সের প্রথম ট্রেলর। প্রথম ট্রেলরে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে নাচের মহড়া দিচ্ছেন ফ্রিদা। নৃত্যশিল্পী আফশিন গাফারিয়ানের জীবনের ওপর তৈরি ছবি ডেজার্ট ডান্স। আফশিনের ভূমিকায় অভিনয় করেছেন রিস রিচি। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের ক্লাস ঘরে নাচার জন্য শাস্তি দেওয়া হচ্ছে ছোট্ট পড়ুয়া আফশিনকে। কিন্তু তাতে থামানো যাচ্ছে না তার স্বপ্নদেখা। মাইকেল জ্যাকসন, জেন কেলি ও রুডলফ নুয়েরভের ভিডিও দেখেই নাচ শিখে নিচ্ছে আফশিন। ধীরে ধীরে বড় হয়ে বন্ধুদের সঙ্গে ডান্স অ্যাকাডেমি খুলছে আফশিন। তাদের মধ্যে রয়েছে ফ্রিদা অভিনীত চরিত্র এলালেহও।
আরলিঙ্গটন থিয়েটারে সান্টা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম রাতেই দেখানো হচ্ছে রিচার্ড রেমন্ড পরিচালিত ডেজার্ট ডান্স। ছবিতে রয়েছেন নাজনিন বোনিয়াদি, টম কালেন ও মারমামা করলেট। আগামী ১৭ এপ্রিল সর্বোতভাবে মুক্তি পাওয়ার আগে ১০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডেজার্ট ডান্স।