ঢাকাTuesday , 31 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মনপুরা’র পরিচালকের ছবিতে ফারিয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’-এর মতো সিনেমা বানিয়ে ইতোমধ্যে বেশ খ্যাতি কুড়িয়েছেন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তার পরবর্তী ছবি ‘গুনিন’। এখানে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে নুসরাত ফারিয়াকে। যিনিও ইতোমধ্যে বেশ কয়েকটি বাংলাদেশি ও ভারতীয় ছবিতে অভিনয় করে লাইম লাইটে চলে এসেছেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে একই নামে ছবিটি নির্মিত হবে। সম্পূর্ণ ফিচার এই ছবিটি দেখানো হবে একটি ওটিটি মাধ্যমে। সেখানে নুসরাত ফারিয়ার বিপরীতে নায়কের ভূমিকায় থাকবেন শরিফুল রাজ। আরও আছেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘আমরা অক্টোবরে ছবিটির শুটিং শুরু করবো। এরইমধ্যে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এখন পূর্ব প্রস্তুতি চলছে। সব প্রস্তুতি সম্পন্ন করেই শুটিং ফ্লোরে যাব আমরা।’
এই পরিচালকের প্রথম সিনেমা ‘মনপুরা’। ২০০৯ সালে নির্মিত ওই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। ২০০৯ সালের সেরা ব্যবসাসফল ছবি ছিল এটি। এরপর ২০১৮ সালে তিনি পরীমনি ও ইয়াশ রোহানকে নিয়ে নির্মাণ করেন ‘স্বপ্নজাল’। এটিও বেশ সাড়া ফেলে। এরপর তিনি ‘কাজল রেখা’ নামে একটি ছবির ঘোষণা দিলেও আপাতত সেটি স্থগিত।
অন্যদিকে, নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবির মাধ্যমে। সেখানে তার নায়ক ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ক্যারিয়ারে বেশ কিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে হাফ ডজনে ছবি।