ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউয়ের জয়, বায়ার্নের ড্র

Link Copied!

bayernস্পোর্টস ডেস্ক : ভলফসবুর্গের বিপক্ষে হারের পর আবার পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার জার্মান বুন্দেসলিগার ম্যাচে শালকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। একই দিনে এফএ কাপের ম্যাচে কক্ষপথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যামব্রিজ ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিররা।
আলিয়াঞ্জ অ্যারেনায় ৭৫ হাজার দর্শকের সামনে আরিয়েন রোবেনের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখই। আর খেলার ৬৭ মিনিটের সময়কার গোলে জয়ের চিত্রলিপিও আঁকছিল তারা। কিন্তু লিড পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাভারিয়ানরা। বেনেডিকট হাওয়েডসের গোলে সমতায় ফেরে শালকে। আর ১-১ স্কোরলাইনেই মাঠ ছাড়ে। অবশ্য জেরোম বোয়েটাংয়ের লালকার্ডে এদিন অর্ধেক ঘণ্টার মতো সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে বুন্দেস লিগা চ্যাম্পিয়নকে।
অবশ্য টানা দুই ম্যাচে পয়েন্ট খোঁয়ানোর পরও লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নাম্বারে বরুশিয়া মনচেনগ্লেডব্যাচ। ৩১ পয়েন্টে তালিকার চার নম্বরে শালকে। বরুশিয়া ডর্টমুন্ড লিগ টেবিলের সবার নিচে।
অন্যদিকে এফএ কাপের চতুর্থ রাউন্ডের প্রথম পর্বের খেলায় ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় পর্বে ৩-০ গোলের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের পঞ্চম পর্বে নাম লিখিয়েছে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে হুয়ান মাতা, মার্কোস রোহো ও জেমস উইলসনের গোলে জয় তুলে নেয় লুইস ভন গলের তারার একাদশ।