ঢাকাMonday , 23 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত মাস্টার্স পরীক্ষার নতুন সূচি ঘোষণা

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্সের স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
কোভিড-১৯ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা স্থগিত ছিলো।
অন্যদিকে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ২২ আগস্ট থেকে বাড়িয়ে ২ সেপ্টেম্বর করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।