ঢাকাSunday , 8 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন

Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকালে ম্যুরাল উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এসময় উপাচার্য তার বক্তব্যে বলেন, এ মহিয়ষী নারী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে বঙ্গবন্ধুকে সব ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা জোগাতেন। তিনি যুগ যুগ ধরে দেশ ও জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ম্যুরাল উন্মোচনের সময় অন্যদের মধ্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্তসহ অন্যান্য শিক্ষক, সহকারী প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।