ঢাকাSunday , 8 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যান সিটিকে হারিয়ে ৫০ বছর পর চ্যাম্পিয়ন লেস্টার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে দুর্দান্ত এক জয় পেল ইংল্যান্ডের সম্ভাবনাময় ক্লাব লেস্টার সিটি। গত মৌসুমের শেষদিকে খানিক খেই হারিয়ে ফেললেও, নতুন মৌসুমে নিজেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখল ব্রেন্ডন রজার্সের দল।
শনিবার রাতে ইংলিশ কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে লেস্টার। যার সুবাদে দীর্ঘ ৫০ বছর পর এ কমিউনিটি শিল্ডের চ্যাম্পিয়ন হলো তারা।
ইংল্যান্ডের আগের মৌসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে হয় কমিউনিটি শিল্ডের এক ম্যাচের লড়াই। চলতি বছর সেই লড়াইয়ের নিষ্পত্তি ঘটেছে পেনাল্টি থেকে পাওয়া গোলের মাধ্যমে।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পূরণ হওয়ার ঠিক আগমুহূর্তে পেনাল্টি পায় লেস্টার। ম্যাচের ৮৯তম মিনিটে কেলানচি ইহেনাচোকে ডি-বক্সে ফাউল করে বসেন ডিফেন্ডার নাথান আকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
জোরালো স্পট কিকে জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। রেফারির সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করেন ম্যান সিটির খেলোয়াড়রা। যার ফলে হলুদ কার্ড দেখেন রিও ফার্ডিনান্ড ও রুবেন ডিয়াজ।