ঢাকাWednesday , 4 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোস্তাফিজের অবিশ্বাস্য ডেলিভারিতে বোকা হলেন ফিলিপে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথম ওভারেই জাদু দেখালেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অবিশ্বাস্য এক ডেলিভারিতে বোকা বনে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার গ্লেন ফিলিপে।
বাংলাদেশ ইনিংসের ষষ্ঠ ওভারে মোস্তাফিজকে আক্রমণে আনেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওভারের প্রথম বলেই চার হজম করলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ফিজ। দ্বিতীয় আর তৃতীয় বলে দেন ডট।
চতুর্থ বলেই অবিশ্বাস্য এক ডেলিভারি দেন। ফিলিপে (১৪ বলে ১০) ছাড়বেন কি খেলবেন, বুঝতে বুঝতেই পেছন দিক দিয়ে উম্মুক্ত হওয়া লেগ স্ট্যাম্প উড়ে যায় মোস্তাফিজের কাটারে। ৩১ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে অসিদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। মিচেল মার্শ ১১ আর ময়েচেস হেনড্রিকস ২ রানে অপরাজিত আছেন।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হার। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংই বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। বেশ দেখেশুনে শুরু করেন তাদের দুই ওপেনার অ্যালেক্স কারে আর গ্লেন ফিলিপে।
মিরপুর শেরে বাংলায় এবারও স্পিন দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। মাহেদি হাসানের প্রথম ওভার থেকে মাত্র ১ রান তুলতে পারে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের ওপর চড়াও হন কারে, জোড়া বাউন্ডারি হাঁকান। তবে পরের ওভারে এসে এই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়েছেন মাহেদি।
ওভারের তৃতীয় বলে ঘূর্ণি বুঝতে না পেরে কারে (১১ বলে ১১) তুলে দেন মিড অফে। নাসুম নেন সহজ ক্যাচ। ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।