ঢাকাWednesday , 14 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা পেছাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ জুলাই) বস্ত্র অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদফতরের অধীনে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়।
অধিদফতর থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১ হাজার টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন।
ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হলো- চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।