ঢাকাThursday , 8 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৯৯৫ পিস ইয়াবা, ৬ দশমিক ২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।