ঢাকাSunday , 4 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সদা সত্য কথা বলবেন অপূর্ব, সঙ্গে সাবিলা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : সিদ্ধান্ত নিলেন, এখন থেকে সবসময় সত্য কথাই বলবেন। শত বিপদে পড়লেও কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। এ অভিনেতা বাস্তব জীবনেও এমন নীতিতেই বিশ্বাস করেন, যদিও এই ঘটনাটি ঘটেছে নাটকে।
সত্য আর মিথ্যার পার্থক্য তুলে ধরে অপূর্বকে নিয়ে একটি ঈদ নাটক নির্মাণ করলেন রুবেল হাসান।
রাজীব আহমেদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর। সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের নাম ‘সদা সত্য কথা বলিবো’।
অপূর্বর ভাষ্যে তার চরিত্রটি এমন, ছেলেটা থাকে অনেক সৎ। কখনও মিথ্যা কথা বলে না, বলতে পারেও না। কিন্তু মিথ্যা না বলতে পারার কারণে অনেক চাপের মধ্যে থাকতে হয় তাকে। কখনও মিথ্যাবাদীদের সাথে কথায় পেরে ওঠে না। হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নিলো, মিথ্যা বলা শুরু করবে।
যেই ভাবনা সেই কাজ। কিন্তু মিথ্যা বলা শুরু করার পরে দেখলো আগের থেকে এখন আরও বেশি ঝামেলায় পড়া শুরু করলো। তখন সে আবার সিদ্ধান্ত নিলো সদা সত্য কথা বলিবো, কখনও মিথ্যে বলিবো না।
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘মাত্রই শুটিং শেষ করলাম। অনেক সীমাবদ্ধতার মধ্যে এই করোনাকালে কাজটি করতে হলো। আমরা চেয়েছি এই নাটকটির মাধ্যমে একটি ভালো বার্তা দিতে দর্শকদের।’
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘সদা সত্য কথা বলিবো’। সবগুলো কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।