ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপার ধারাবাহিকতা

Link Copied!

Dipikaবিনোদন ডেস্ক : খন্ড নাটক কিংবা বিশেষ দিবসের কোন নাটকে দেখা যায় না তাকে। তবে ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কারণ আর কিছুই নয়, চলতি ধারাবাহিক নাটকে শিডিউল দিয়ে বাকি সময় পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী দীপা খন্দকার।
গেল বছর আগস্ট মাসে দ্বিতীয় সন্তানের মা হলেন দীপা। কন্যা আরোহীকে নিয়ে ব্যস্ততার শেষ নেই তার। তবুও পুরানো ধারাবাহিক নাটকগুলোয় নিয়মিত অভিনয় করছেন তিনি। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ‘এলেবেলে’, ‘ঘোমটা’, ‘যৈবতী কন্যার মন’, ‘১০০ হাত দূরে থাকুন’, ‘সোনালী মেঘের ভেলা’ ধারাবাহিক নাটকগুলো। নতুন কোন খন্ড কিংবা ধারাবাহিকে তাই অভিনয় করছেন না দীপা।
তিনি বলেন, ‘চলতি ধারাবাহিক নাটকগুলো শেষ হলে নতুন কোথাও শিডিউল দিতে পারবো। তার আগ পর্যন্ত বর্তমান শিডিউল এবং আমার আরোহীকে নিয়েই ব্যস্ত আছি।’