ঢাকাWednesday , 30 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাউবোর মহাপরিচালক হলেন প্রকৌশলী ফজলুর রশিদ

Link Copied!

ডেস্ক রিপোর্ট : পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হলেন প্রকৌশলী ফজলুর রশিদ। বুধবার তিনি এ পদে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে কর্মরত ছিলেন।
ফজলুর রশিদ ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৮ সালে ইউনেস্কো আইএইচই (IHE), ডেলফ্ট, নেদারল্যান্ডস থেকে হাইড্রো ইনফরমেটিক্সে মাষ্টার অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। দীর্ঘ চাকুরি জীবনে তিনি বাপাউবো’র ডিজাইন, পরিকল্পনা, মনিটরিং, হাইড্রোলজি, নদী তীর সংরক্ষণ, সেচ, বন্যানিয়ন্ত্রণ ও নিস্কাশন প্রকল্প বাস্তবায়ন, পরিচালন ও রক্ষণাবেক্ষণসহ সদর দপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি ২০১১ সালে যশোর এবং সাতক্ষীরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতী নদী ড্রেজিং কাজে দু’দেশের দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেন। পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ প্রায় ৩৩ (তেত্রিশ) বছর চাকুরি জীবনে তিনি জাপান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, তাঞ্জানিয়া, জার্মানী, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ দেশে বিদেশে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।