ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের আজীবন নিষেধাজ্ঞার দাবি

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের উদীয়মান ফাস্ট বোলার। কিন্তু ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে হয়েছিলেন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ। যা শেষ হচ্ছে চলতি বছরের দুই সেপ্টেম্বর। তবে এর আগেই সুসংবাদ পেয়েছেন মোহাম্মদ আমির। শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ঘরোয়া ক্রিকেটে খেলার ফেরার অনুমতি পেয়েছেন তিনি।
আমিরের ফেরার খবরে খুশি পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। তবে বিপরীতেও লোক আছে। আমিরের প্রত্যাবর্তনে মোটেও খুশি নন পাকিস্তানের এক আইনজীবি। তার নাম রানা ফয়জুল হাসান। বরং তিনি চাচ্ছেন, আমির যেন আজীবন ক্রিকেট থেকে নির্বাসনে থাকে। এর জন্য বসেও থাকেননি তিনি। আমিরের আজীবন নিষেধাজ্ঞা চেয়ে সোমবার সিন্ধু হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছেন তিনি।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী রানা ফয়জুল হাসান বলেন, ‘আমির পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে। সে ফিক্সার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। যদি তাকে পুনরায় ক্রিকেটে ফিরতে দেওয়া হয়, তাহলে আবারও একই কা- ঘটাবে।’
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কাছে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।