ঢাকাWednesday , 30 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা কারণে বাইরে বের হলেই গ্রেফতার : ডিএমপি কমিশনার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলেই তাদের গ্রেফতার করবে পুলিশ।
বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে এই আইনে মামলা হলে।