ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডের সিরিজ জয়

Link Copied!

Newzilandস্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি খুব একটা ভালো হলো না পাকিস্তানের। নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হতচ্ছিরি অবস্থা মিসবাহ বাহিনীর। প্রথম ম্যাচের পর মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের সঙ্গে ১১৯ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী পাকিস্তান। ফলে ২-০ ব্যবধানে বেশ দাপটের সঙ্গেই ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিক নিউজিল্যান্ড।
আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ৩৬৯ রানের জবাবে পাকিস্তানের শুরুটা ছিল ভালোই। দুই ওপেনার হাফিজ ও শেহজাদ দলকে এনে দেয় দুর্দান্ত সূচনা। উদ্ধোধনী জুটি থেকে আসে ১১১ রান। ৫৫ রান করে বিদায় নেন শেহজাদ।  এর পর দ্রুত বিদায় নেন অভিজ্ঞ ইউনিস খানও (১১)। তবে অধিনায়ক মিসবাহ ও হাফিজ আবারও ভালো কিছুর ইঙ্গিত দেন। তবে এই জুটি ভেঙ্গে যাওয়ার পর পাকিস্তানের ইনিংস শেষ হয় দ্রুত। ৮৬ রান করা হাফিজকে বিদায় করেন ইলিয়ট। দলীয় রান তখন ১৭৩। এরপর মিসবাহ (৪৫) লড়াই চালালেও বাকিরা ছিলেন ব্যর্থ। ফলে ৪৩.১ ওভারে ২৫০ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সাউদি, নাথান ম্যাককালাম, মিলনে, ইলিয়ট দুটি করে এবং বোল্ট ও ভেট্টরি নেন একটি করে উইকেট।
এর আগে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। ১১২ রানের দৃষ্টি নন্দন ইনিংস খেলেন ব্লাক ক্যাপস সহ-অধিনায়ক কেন উইলিয়ামসন। রানের ফোয়ারা ছুটে রস টেলরের ব্যাট থেকেও। ঝড়ো ১০২ রান করেছেন ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।
দুরন্ত ফর্মে থাকা ব্রেন্ডন ম্যাককুলাম ব্লাক ক্যাপসদের উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি। নামের পাশে ৩১ রান যোগ করেই শহীদ আফ্রিদির শিকার হন কিউই দলপতি। অষ্টম ওভারের পঞ্চম বলে বোল্ড আউট হন তিনি। তবে আরেক ওপেনার মার্টিন গাপটিল নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন। নিউজিল্যান্ডের দলীয় ১৭১ রানে আহমেদ শেহজাদের বলে আউটের পূর্বে ৮৮ বলে ৭৬ রান করেন তিনি।
কেন উইলিয়ামসন আউট হন ব্যক্তিগত ১১২ রান করে। ৮৮ বল মোকাবেলায় ১৪ চার ও এক ছক্কায় নিজের স্টোক সমৃদ্ধ ইনিংসটি সাজান উইলিয়ামসন। দলীয় ২৫০ রানে দীর্ঘদেহী মোহাম্মদ ইরফানের শিকার হন ব্লাক ক্যাপস ব্যাটসম্যান। এরপর শুরু হয় রস টেলর পর্ব। ৭০ বলে ১০২ রান করার পথে নিজেদের ইনিংসের শেষ দুই বলে বিলওয়াল ভাট্টিকে ছক্কা ও চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। কিউই অলরাউন্ডার চার মেরেছেন ১৩টি, ছক্কা দুটি। ম্যাচ সেরা হন কেন উইলিয়ামস। পাকিস্তানের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মোহম্মদ ইরফান। ১০ ওভারে ৫২ রান দিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন এহসান আদিল, শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদ।
গত ৩১ জানুয়ারী সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান।